ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। এর মধ্যে শেষ পর্যন্ত ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নাটোর-১ ও নাটোর-৩ আসনে বিএনপির ছয়জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ছাড়াও বিদ্রোহী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তার ভাই লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন, বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেতা এ এস এম জাহাঙ্গীর হোসেন ও বিএনপি কর্মী বাবু হোসেন। এছাড়া জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের আজাবুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী, ইসলামী আন্দোলনের বাকি বিল্লাহ, গণসংহতি আন্দোলনের সেন্টু আলী, এবি পার্টির এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, গণঅধিকার পরিষদের মেহেদী হাসান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন মনোনয়ন জমা দেন।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, এনসিপির জি. এ. মুবিন, জাতীয় পার্টির কবির উদ্দিন কমল, সাবেক সচিব ড. মো. নুরুন্নবী মৃধা, গণসংহতি আন্দোলনের তাহামিদা ইসলাম তানিয়া এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক ফাতেমা খানম, জামায়াতে ইসলামীর অধ্যাপক মো. সাইদুর রহমান, জাতীয় পার্টির আশিক ইকবাল, ইসলামী আন্দোলনের মাওলানা খলিলুর রহমান, এনসিপির এস. এম. জার্জিস কাদির, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন পাশা এবং খেলাফত মজলিসের টিংকু সরদার মনোনয়ন জমা দেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি মনোনীত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জামায়াতে ইসলামীর জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, এবি পার্টির মোকছেদুল মোমিন, জাতীয় পার্টির এম. ইউসুফ আহমেদ ও ইসলামী আন্দোলনের মাওলানা এমদাদুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল