আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।
শরীয়তপুর–১ (পালং–জাজিরা) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, জামায়াতে ইসলামীর মো. মোশারফ হোসেন, খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলনের মো. তোফায়েল আহমেদ, গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ, নাগরিক ঐক্যের নুরুল ইসলাম, এনসিপির আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (রাসেল)।
শরীয়তপুর–২ (নড়িয়া–সখিপুর) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, জামায়াতে ইসলামীর অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলনের ইমরান হোসেন, খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছান, গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, জাতীয় পার্টির জসিম উদ্দিন, খেলাফত মজলিসের দবির হোসেন শেখ, জনতার দলের পারভেজ মোশারফ এবং স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, আলমগীর হোসেন ও নাসির বন্দুকছি।
শরীয়তপুর–৩ (ডামুড্যা–গোসাইরহাট) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হানিফ মিয়া এবং জাতীয় পার্টির আব্দুল হান্নান।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল