উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি ও জাতীয় পার্টির একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী)
এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রাজারহাট)
এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ পার্টির নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।
কুড়িগ্রাম-৩ (উলিপুর)
এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলনের ডা. মো. আক্কাছ আলী সরকার, জামায়াতে ইসলামীর মাহবুব আলম সালেহী, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, খেলাফত মজলিসের মামুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর)
এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির বিদ্রোহী মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের শেখ মো. আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) রাজু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।
এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি সাবেক এমপি রুহুল আমিন এবং বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উৎসবমুখর পরিবেশে জেলার চারটি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল