আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং বান্দরবান আসনে ৫ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে যাচাই বাছাই শেষে মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ সুজাউদ্দিন।
জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম জানান, আসন্ন নির্বাচনে বান্দরবান আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।
জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ১৮৬টি ভোটকেন্দ্র রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ