১০ দলীয় নির্বাচনী ঐক্যের রাজনৈতিক দলগুলোর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি ও এলডিপিসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দলগুলোর লিয়াজোঁ কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগরের নেতারাও সভায় অংশ নেন।
সভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নির্বাচন পরিচালনা, প্রচার-প্রচারণা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন