নরসিংদীতে ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন।
এদিকে নরসিংদীর পাঁচটি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার সকাল থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
রবিবার সকাল থেকে নরসিংদী পৌর শহরে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নরসিংদীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, একত্রিশ দফার ভিত্তিতে দেশ পরিচালনার পাশাপাশি জনগণের পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে ইসলাম শান্তির ধর্ম যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
বিএনপির এই নেতা বলেন, ভোটারদের বিবেচনা করে ভোট দিতে হবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করলেই এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব।
বিডি প্রতিদিন/আশিক