নির্বাচিত হলে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে পুরো জেলাকে চাঁদাবাজমুক্ত করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
রবিবার(২৫ জানুয়ারি) সকালে শহরের মালদাহপট্টিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবেনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. আবু বকর ছিদ্দীক। এসময় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সকলের মতামত ও সহযোগিতা নিয়ে চাঁদপুরের উন্নয়ন নিয়ে কাজ করে যাব।সন্ত্রাসী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনবান্ধব প্রশাসন গড়ে তোলা হবে।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, মো. শামীম কবির, পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মো. জর্জিস আনাম, মো. মোর্কারম হোসেনসহ অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কামাল