পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, মতামতের পার্থক্য থাকবেই, কিন্তু সেই মতামতের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। শ্রদ্ধাবোধ না থাকলে রাজনীতি ও সভ্য সমাজ গঠন করা সম্ভব নয়।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলার ধাক্কামাড়াতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বলেন ।
বিএনপি নেতা বলেন, পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। মতের অমিলের কারণে কারও বাড়ি, গাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ভিন্নমত প্রকাশের একটি নিয়মতান্ত্রিক ও সভ্য উপায় আছে। শক্তি প্রয়োগ করে কিংবা বেআইনিভাবে ক্ষতি করে নয়, বরং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতেই মত প্রকাশ করা উচিত।
পঞ্চগড় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির এক নম্বর সদস্য সামসুুজ্জামান বিপ্লব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল