বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের উথলী এলাকায় ধানের শীষ মার্কার বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক মুসলিম- হিন্দু নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মজীবী নারীদের যারা নিকৃষ্ট ভাষায় অপমান করে তাদের বর্জন করে সবাই ধানের শীষে ভোট দিন। বিএনপি ক্ষমতায় এলে নারীরা সর্বোচ্চ সম্মান ও মর্যাদা পাবেন ইনশাআল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন মীর শাহে আলমের সহধর্মিণী মীর লাবনী আকতার, বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত, পুত্রবধূ মীর ফারিয়া তাবাসসুম, ছোট ছেলে মীর দীগন্ত এবং কন্যা মীর সামারা সুনাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ফজলার রহমান জয়, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ