নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভোটারদের মন জয় করতে মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় ফরহাদ ইকবাল নির্বাচিত হলে আগামীতে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরে হরিণ মার্কায় ভোট চান।
সমাবেশে শহর বিএনপি’র সাবেক সভাপতি মেহেদী হাসান আলীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল