ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জ বিএনপির ঘাঁটি হওয়ায় গত সতের বছরে কোনো উন্নয়ন হয়নি। এখানে আন্তর্জাতিক মানের খেলার মাঠ নেই, একটি বিশ্ববিদ্যালয় নেই।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে কাজ করা হবে। ঢাকার কাছে হওয়ায় পরেও মানিকগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত। আমার ভাবনায় মানিকগঞ্জ ছাড়া কিছু নেই। মানিকগঞ্জের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আবার প্রমাণ হবে মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি।
আজ সোমবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম জহিরুল আলম খান, লোদী, গোলাম আবেদিন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশীদ খান, সাবেক সহ-সভাপতি মাসুদুল কামরুল হক, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু।
সমাবেশ বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
বিডি-প্রতিদিন/জামশেদ