ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে সত্তিকারের ইসলাম, যে ইসলাম মদিনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আরেকদিকে হচ্ছে মওদূদীবাদী ইসলাম, যে ধারা ইসলামের নামে অপব্যাখ্যা দিচ্ছে। ইসলামের নামে মুসলমানদেরকে ভুল পথে পরিচালিত করছে। আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগামী দিনে দেশ কোন দিকে যাবে। এদেশে কি স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে, না স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকবে।
ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে ছাগলনাইয়া আদালত মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার।
মুন্সী রফিকুল আলম আরো বলেন, এই আসনটি খালেদা জিয়ার আসন। এখান থেকে তিনি বারংবার নির্বাচিত হয়েছেন এবারও এখানে ধানের শীষের জোয়ার হবে। এখানকার মানুষ খালেদা জিয়ার দলকেই বিজয়ী করবে।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমদ মজুমদার, বেলাল উদ্দিন আহমেদ, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার রানু, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।
বিডি প্রতিদিন/হিমেল