সিলেটের এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে বিএনপির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে তদন্ত শুরু করেছে মহানগর পুলিশ(এসএমপি)। তিনি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ দলটির।
তদন্তে ওসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছিলেন সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী সমন্বয়ক রেজাউল হাসান কয়েস লোদী।
এ ব্যাপারে পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগও দেয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কামাল