শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

অবহেলা নয় বুকের ব্যথায়

প্রিন্ট ভার্সন
অবহেলা নয় বুকের ব্যথায়

পূর্ণ বয়স্ক ব্যক্তিদের মধ্যে যদি কারও বুকে ব্যথা দেখা দেয়, তবে বেশির ভাগ লোকজন সর্বপ্রথম গ্যাসের ব্যথা মনে করে তার প্রতিকার নেওয়ার চেষ্টা করে থাকেন। গ্যাসের ওষুধ সেবন করে অনেকেই সুস্থতা বোধ করেন যার ফলে এটা তার মনে করাই স্বাভাবিক যে, এ ধরনের ব্যথা গ্যাসের জন্যই হয়ে থাকে। বাংলাদেশে যত ধরনের ওষুধ বিক্রি হয় তার মধ্যে সব চেয়ে বেশি বিক্রিত ওষুধ হলো গ্যাসের ওষুধ। এর সবচেয়ে বড় কারণ হলো গ্যাসের ওষুধের কোনোরূপ তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো ধরনের তাৎক্ষণিক জটিলতা হতে দেখা যায় না। এসব বিবেচনা করে ফার্মেসিম্যাননা নিঃসংকোচে গ্যাসের ওষুধ প্রদান করে থাকেন। তাহলে বুকের ব্যথা কেন হয়? বুকে ব্যথা হওয়ার অনেক কারণ থাকে, প্রাপ্তবয়স্কদের মধ্যে হার্টের বিভিন্ন ধরনের অসুস্থতায় বুকের ব্যথা হতে পারে, শ্বাসনালি, ফুসফুসের অনেক অসুস্থতায় এবং হাঁপানিতে বুকেব্যথা হতে পারে। যারা অনেক দিন ধরে হাঁচি কাশিতে ভুগছেন তাদেরও বুকে ব্যথা হতে পারে। বুকের পাঁজরের বিভিন্ন অস্থিসন্ধিতে প্রদাহ হলে বুকের ব্যথা হতে পারে। বুকের হাড়, মাংসপেশি ও জয়েন্টে অসুস্থতায়, বুক নড়াচড়া করলে, বড় নিঃশ্বাস নিলে বা কাশি দিলে ব্যথা বৃদ্ধি পাবে। বুকের খাচার মাংসপেশিতে প্রদাহ বা অন্য সমস্যায় বুকের ব্যথা হতে পারে। কারও কারও পিত্তপাথর ও পিত্তথলির প্রদাহের জন্য বুকে ব্যথা অনুভূত হয়ে থাকে। অনেকের মেরুদণ্ডে সমস্যার কারণে বুকে ব্যথা হয়ে থাকে। বুকের ব্যথার হাজারো কারণ থাকতে পারে, সুতরাং এক কথায় বুকের ব্যথার কারণ বলাটা খুবই দুষ্কর। অনেকে আমাকে এবং হয়তো অন্য চিকিৎসকের কাছে জানতে চান, তার বুকে ব্যথা হচ্ছে, কী কারণে হতে পারে এবং তিনি কি চিকিৎসা নেবেন? কখনো সরাসরি আবার কখনো টেলিফোনের মাধ্যমে জানতে চান, প্রায় সময়ই আমরা তার সদুত্তর দিতে পারি না। এখন হয়তো অনেকেই জানতে চাইবেন যে, তবে কি বুকের ব্যথা হলেই আমরা চিকিৎসকের কাছে ছুটে যাব। এ ধরনের পরামর্শও আমি দিতে চাচ্ছি না।

কারও যদি বুকে ব্যথা হয় তবে ব্যথার ধরন ও তীব্রতা কেমন, তা পর্যবেক্ষণ করুন। সাধারণ ব্যথা হলে প্রথমে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে পারেন দিনে ২ থেকে ৩ বার তার সঙ্গে গ্যাসের ওষুধ গ্রহণ করতে পারেন দিনে ২ থেকে ৩ বার, যদি এক-দুই দিনের মধ্যে ব্যথা নিরাময় না হয় তবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা নিতে হবে। যদি কারও বুক ব্যথার সঙ্গে কাশি, শ্বাসকষ্ট থাকে তবে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেবেন। কারও কারও বুক খুব অল্প সময়ের জন্য চিন করে ব্যথা হয় বা চিমটি কাটা বা খোঁচা লাগার মতো ব্যথা হয় এবং তা দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায় তাতে ঘাবড়ানোর কিছু নেই, এ অবস্থা এমনিতেই ঠিক হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। মানুষ সবচেয়ে বেশি উৎকণ্ঠায় থাকে হার্টের অসুস্থতার জন্য, মানে বুক ব্যথা হার্টের অসুস্থতার জন্য হচ্ছে কিনা। আগেই বলেছি হার্টের বিভিন্ন ধরনের অসুস্থতার বহিঃপ্রকাশ হয় বুক ব্যথার মাধ্যমে। হার্টের মাংসপেশি এবং তার বহিঃআবরণের প্রদাহের ফলে লাগাতার বুকের ব্যথা হতে পারে এবং তার সঙ্গে অনেককেই জ¦রে আক্রান্ত হতে দেখা যায়। হার্টের ভাল্বের সমস্যা, হার্ট ফেইলুর ইত্যাদি কারণেও বুকে ব্যথা হতে পারে, তবে এসব ব্যথা অবিরতভাবে হয় এবং ব্যথার তীব্রতা ওঠানামা না করে সব সময় প্রায় একই রকম থাকে।

বুক ব্যথার সবচেয়ে মারাত্মক দিক হলো হার্ট ব্লকের কারণে হওয়া বুক ব্যথা। বর্তমান বিশ্বে মৃত্যুর এক নম্বর কারণ হলো হার্টের অসুস্থতা, যার প্রায় পুরোটাই হার্ট ব্লক এবং হার্ট ব্লকের কারণে সৃষ্ট জটিলতা। প্রাথমিক অবস্থায় হার্ট ব্লকের কারণে মাঝেমধ্যে বুকে ব্যথা হয় তা বুকের মাঝখানে, বামপাশে অথবা ডানপাশে যে কোনো অংশে দেখা দিতে পারে, তার সঙ্গে কারও কারও এক বা দুই বাহু বা হাত, ঘাড়, পেটের উপরিভাগ গলা, চোঁয়াল এবং পিঠ এসব যে কোনো অংশে ব্যথা অনুভূত হয়। এ ধরনের সব ব্যথাই হার্ট ব্লকের কারণে হয়ে থাকে। আগেই বলেছি, এসব ব্যথা মাঝে মধ্যে দেখা দেয় এবং কয়েক মিনিটের মধ্যেই আপনা-আপনি নিরাময় হয়ে যায়। যদি এ ধরনের অবস্থা প্রায়ই মানে ঘন ঘন হতে থাকে এ ব্যথার তীব্রতা এবং পরিধি বৃদ্ধি পেতে থাকে, তবে বুঝতে হবে যে হার্ট ব্লকের আকার এবং সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ সময় ব্যথা পুরোপুরিভাবে নিরাময় হতে আগের চেয়ে বেশি সময় লেগে যায়। হার্ট ব্লকের ব্যথা সাধারণত পরিশ্রমকালীন সময়ে হতে দেখা যায় এবং ব্যক্তি যদি পরিশ্রমের মাত্রা কমিয়ে দেন বা বিশ্রাম গ্রহণ করেন তবে কিছু সময়ের মধ্যেই ব্যথা নিরাময় হয়। ব্যথার এসব ধরন এবং আচার-আচরণ দেখে মানুষ খুব সহজেই হার্ট ব্লকের ব্যথাকে শনাক্ত করতে পারবে। উপরে উল্লিখিত ব্যথার ধরনের সঙ্গে যদি শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, শরীর অত্যধিক ঘেমে যাওয়া, বুকে অত্যধিক চাপের জন্য দম বন্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। বমি বমি ভাব বা বমি হয়, মাথা হালকা হয়ে যায়, তবে এসবকে অবশ্যই হার্ট অ্যাটাক অথবা হার্ট সংশ্লিষ্ট ব্যথা বলে ধরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে।

-ডা. এম শমশের আলী, চিফ কনসালট্যান্ট, শমশের হার্ট কেয়ার, শ্যামলী, ঢাকা।

এই বিভাগের আরও খবর
হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে কিছু কথা
হৃদ্‌রোগ ও ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে কিছু কথা
মৌসুমি ফলের আদ্যোপান্ত
মৌসুমি ফলের আদ্যোপান্ত
এ সময়ে হৃদ্‌রোগীদের জন্য পরামর্শ
এ সময়ে হৃদ্‌রোগীদের জন্য পরামর্শ
বিশ্ব রক্তদাতা দিবস নিয়ে কিছু কথা
বিশ্ব রক্তদাতা দিবস নিয়ে কিছু কথা
বেগুন মোটেই নয় নির্গুণ
বেগুন মোটেই নয় নির্গুণ
ঈদপরবর্তী স্বাস্থ্য সচেতনতা
ঈদপরবর্তী স্বাস্থ্য সচেতনতা
কবজির ব্যথায় কী করবেন?
কবজির ব্যথায় কী করবেন?
বুকে ব্যথা নিয়ে কিছু কথা
বুকে ব্যথা নিয়ে কিছু কথা
উচ্চ রক্তচাপ নিয়ে কিছু ভুল ধারণা
উচ্চ রক্তচাপ নিয়ে কিছু ভুল ধারণা
ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা
ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা
দৈহিক স্থূলতা আসলে কী?
দৈহিক স্থূলতা আসলে কী?
হৃদরোগের সাতকাহন
হৃদরোগের সাতকাহন
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের

৩০ মিনিট আগে | মাঠে ময়দানে

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে

অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা
বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

১ ঘণ্টা আগে | জাতীয়

আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া
আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী
খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে
পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

২ ঘণ্টা আগে | অর্থনীতি

শনির দশা কাটছে না
শনির দশা কাটছে না

২ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আশুরের গোলে মিসরের লিড
আশুরের গোলে মিসরের লিড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু
চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু

৩ ঘণ্টা আগে | নগর জীবন

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার
লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত
কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত
গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল
জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা
দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের
৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

১৭ ঘণ্টা আগে | শোবিজ

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

৮ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?
ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?
কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব
ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর
ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১২ ঘণ্টা আগে | অর্থনীতি

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো
১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী
ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী

১১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে
‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী
শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো
মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি
ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ
এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ

১৬ ঘণ্টা আগে | শোবিজ

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক
রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৯ ঘণ্টা আগে | জাতীয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা
চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

পেছনের পৃষ্ঠা

স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা
স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা

দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ
যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ

মাঠে ময়দানে

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী

শোবিজ

স্পেন যে আছে ভুলতে বসেছিলাম
স্পেন যে আছে ভুলতে বসেছিলাম

প্রথম পৃষ্ঠা

প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’
প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’

শোবিজ

বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?

টেকনোলজি

জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প
জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প

নগর জীবন

নাটক ‘আমাদের বিশ্বকাপ’
নাটক ‘আমাদের বিশ্বকাপ’

শোবিজ

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না

নগর জীবন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

নগর জীবন

তিমির মহাসমাবেশ
তিমির মহাসমাবেশ

পরিবেশ ও জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

সম্পাদকীয়

আলুবোখারা চাষে বাজিমাত
আলুবোখারা চাষে বাজিমাত

শনিবারের সকাল

চিকিৎসক-রোগী সম্পর্ক
চিকিৎসক-রোগী সম্পর্ক

সম্পাদকীয়

চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম
চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম

পরিবেশ ও জীবন

আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স
আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

নগর জীবন

খান আতা জোর করেই সিনেমায় আনেন
খান আতা জোর করেই সিনেমায় আনেন

শোবিজ

ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!
ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!

নগর জীবন

ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও
ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও

পরিবেশ ও জীবন

ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

দেশগ্রাম

গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার
গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার

পরিবেশ ও জীবন

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস
১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস

নগর জীবন

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম

দেশগ্রাম

জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’
জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’

শোবিজ

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

দেশগ্রাম

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে

সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি
সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি

দেশগ্রাম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা

দেশগ্রাম