ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ফের ভাঙচুর করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মী পরিচয় দেওয়া একদল যুবক তৃতীয় দফায় বাড়িতে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে একদল যুবক শহরের রোল্যান্স রোডে আমির হোসেন আমুর বাড়ির সামনে জড়ো হন। পরে তারা বাড়ির মূল গেটের সামনে ভাঙা দেয়ালে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। এ সময় লোহার গেট গ্রেডিং মেশিন দিয়ে কেটে অপসারণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আমির হোসেন আমুর বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটের পর অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি কয়েক মাস আগে সারা দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সময়ে আমির হোসেন আমুর ঝালকাঠির বাড়িতে দ্বিতীয় দফা হামলা চালিয়ে সামনের দেয়াল ভেঙে ফেলা হয়। গত ৩০ এপ্রিল অজ্ঞাত কয়েক ব্যক্তি বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করে। বুধবার দুপুরে আন্দোলনকারীরা সেই টিনের বেড়া ভেঙে ফেলার পাশাপাশি বাড়ির সামনের লোহার গেট কেটে ফেলেন।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
আবারও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম