বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে ১৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে মর্তুজা ফ্যাশন্স তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করে। সিডনির ৮৬ সেওয়েল রোড, ম্যাককোয়ারি ফিল্ডস ২৫৬৪ এ বিকেল ৫টায় শুরু হওয়া এ আয়োজনে আমন্ত্রিত অতিথি, ক্রেতা, শুভানুধ্যায়ী ও ফ্যাশনপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সৈয়দ আকরামউল্লাহ সিএ জানান, গত এক বছরে স্টাইল, ট্রেন্ড ও গ্রাহকদের অকুণ্ঠ সমর্থনই তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। এ অর্জন উদযাপনেই আয়োজন করা হয় বিশেষ এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছিল এক্সক্লুসিভ অ্যানিভার্সারি ডিসকাউন্ট, বিশেষ উপহার ও চমক, পাশাপাশি অতিথিদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা। দিনব্যাপী আনন্দ, কেনাকাটা ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। অতিথিরা ব্র্যান্ডটির বিভিন্ন নতুন ও জনপ্রিয় কালেকশন ঘুরে দেখেন এবং বিশেষ ছাড়ের সুযোগ গ্রহণ করেন।
আয়োজকরা উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আগামী রোজার ঈদ পর্যন্ত মর্তুজা ফ্যাশন্সে বিশেষ মূল্য ছাড় থাকবে। পাশাপাশি ভবিষ্যতেও মর্তুজা ফ্যাশন্স মানসম্মত ও ট্রেন্ডি পোশাক নিয়ে সবার আস্থা অর্জনে কাজ করে যাবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী। উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল