মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, মো. আবদুল কাদের, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।
পরে হাইকমিশন আয়োজিত একুশের আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল