মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীদের অংশগ্রহণে ইফতার মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গতকাল রবিবার কুয়ালালামপুরের হাংতুয়া এলাকায় চকোলেট রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে সমিতির সভাপতি ইসকান্দর মনির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা রফিক আহমদ খান, সিনিয়র সহ-সভাপতি ফজলে নুর বাপ্পি, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দীন এবং ক্রীড়া সম্পাদক মো. সাইফুদ্দিন।
আলোচনা পর্বে বক্তারা প্রবাসে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি ইসকান্দর মনির সমিতির পক্ষ থেকে গত বছর প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
ইফতার মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী। পরে তিনি বাংলাদেশি প্রবাসী এবং মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্বাস হোসেন, জসীম উদ্দীন ও হারুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শওকত হোসেন, এহসানুল হক, ব্যবসায়ী নাছির উদ্দিন খান, তারেক সালাম, নঈম উদ্দিন সুমন, মোহাম্মদ মনির উদ্দীন, আজিজুল হক, মোহাম্মদ রাহিম উদ্দিনসহ প্রবাসী চট্টগ্রামবাসীরা।
বিডি-প্রতিদিন/এমই