পবিত্র ‘বদর দিবস’ উপলক্ষে ৬ মার্চ (১৭ রমজান) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে ‘আহলে বাইত মসজিদ’-এর উদ্যোগে রোজাদার মুসল্লিদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বদর দিবসের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ বদরপুরী।
অনুষ্ঠানে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের ঐক্য ও আত্মরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন মাওলানা সাইয়্যেদ রব্বানী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল খান, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কায়ুম প্রমুখ।
আহলে বাইত মসজিদ মিশনের সেক্রেটারি সাইফত আনোয়ারের সার্বিক সহযোগিতায় এবং প্রেসিডেন্ট জুয়েল চৌধুরীর সমন্বয়ে আয়োজিত এ মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতে মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল