সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমকে প্রধান নির্বাচন কমিশনার করে বিসিবির তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছে। কমিশনের বাকি দুই সদস্যের একজন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন। নির্বাচন কমিশন বিসিবি নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারকি করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অবশ্য এখনো বিসিবির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিটি সহসাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। অবশ্য জেলা, বিভাগ, ক্লাবসহ বিভিন্ন সেবা সংস্থার কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে বিসিবি। বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৫। এর মধ্যে ক্যাটাগরি-১, ২ ও ৩-এর কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত করেন ২৩ পরিচালক এবং দুই এনএসসির পরিচালক। ২৫ পরিচালক সরাসরি ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত করেন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ৭ এপ্রিল বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে তামিম ইকবালকে প্রধান করে। সাবেক অধিনায়ক তামিম দায়িত্ব নিয়েই জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন।
শিরোনাম
- তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ
- বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
- বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
- লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
- বিশ্বকাপে আফ্রিকার দাপট
- ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
- জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু
- পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- নিরাপদ মাতৃত্বে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সহযোগী ‘জননী’
- ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
- বগুড়ায় গাড়ি বিক্রির শোরুমে আগুন
- রূপগঞ্জে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব
- চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী
- ‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’
- ‘বিরোধীদল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে’
- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার
- প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ
বিসিবি নির্বাচন-২০২৬
আহসানুল করিমকে প্রধান করে তিন সদস্যের কমিশন গঠন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর