আইপিএলের ৪৭তম ম্যাচে বৃহস্পতিবার (৪ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলকাতা। এই ম্যাচে ২ বলে ১ রান করেন সুনীল নারিন। তবে শুধু এই ম্যাচেই না, সবশেষ আট ইনিংসের কোনটিতেই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি এই ক্যারিবীয় অলরাউন্ডার।
৭*, ০*, ০, ০, ২*, ৪, ০, ১! এইগুলো কোনো সমান্তর ধারা নয়। এগুলো কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিনের শেষ আট ইনিংসের রান।
এ ছাড়া ৯ ম্যাচে বোলিং করে ৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। পারফরম্যান্সের নিরিখে মোটেই ছাপ ফেলতে না পারা এই ক্যারিবিয়ানের ৮ দশমিক ৮১ ইকোনমি রেটে বোলিং গড় ৪০ দশমিক ২৮।
চারদিক থেকে এতো এতো দুয়োধ্বনি এলেও এখনও নারিনকে একাদশ থেকে বাদ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিচ্ছে না কলকাতা শিবির। তবে আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল রানে ফিরলেও নিজের সেরা ফর্মে নেই তিনিও। এই কারণে বারবার ভুগতে হচ্ছে দলটিকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ