রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৪), মো. রাসেল (১৯), মো. রমজান আলী (২০), মো. বাবুল শেখ (৪৭), মোসা. আজিফা বেগম (২৫), মো. সাইদুর রহমান (৪৬), আলামীন (২২), মো. রুবেল হোসেন (৩২), মুক্তা বেগম (৩০), হৃদয় হোসেন (২৪), মেহেদী (২২), বিউটি আক্তার (২৮), আবু তাহের খান (৫৫), মো. মোস্তফা (৪২), মো. কাউছার (২২), মো. জাহিদ হোসেন (২০), মো. জহির (২০), মো. ইমাম হোসেন (৫৫), মো. আল আমিন (২৩), আল আমিন হোসেন (২২), আলমাছ (৪৫), মো. শামীম হোসেন (২৬) এবং মো. ফারুক (৩৫)।
সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন