শিরোনাম
প্রকাশ: ০৯:০৬, বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারলো নিউজিল্যান্ড

প্রথম ওভারে তিন ছক্কা! এমন দুর্দান্ত শুরুর পর টিম সাউদির দল ছুটল উল্টো পথে। দারুণ বোলিংয়ে তাদের দেড়শর নিচেই থামিয়ে দিল ইংল্যান্ড। দাভিদ মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই রান অনায়াসেই পেরিয়ে গেল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।

চেস্টার-লি-স্ট্রিটে বুধবার (৩০ আগস্ট) প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে জস বাটলারের দল। ১৩৯ রানের লক্ষ্য ৩৬ বল বাকি থাকতেই ছুঁয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। অভিষেকে আলো ছড়ানো ব্রাইডন কার্স ইংল্যান্ডের সফলতম বোলার। ২৩ রানে ৩ উইকেট নেওয়া এই পেসারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। খরুচে শুরুর পর ৩৭ রানে তিন উইকেট নেন লুক উড। সফরকারীদের প্রথম চার ব্যাটসম্যানের তিনজনকে বিদায় করে তিনিই।

নিউজিল্যান্ডের ইনিংসে একটি জুটিও ছুঁতে পারেনি ৩০ রান। কোনো জুটি খেলতে পারেনি ২৪ বল। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন গ্লেন ফিলিপস। তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। রান তাড়ায় ইংল্যান্ডকে পথ দেখান মালান। দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ বলে এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান করেন ৫৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। উডের প্রথম ওভারে টানা তিনটি ছক্কা মারনে ফিন অ্যালেন! পরের ওভারে ওই রানেই ফিরে যেতে পারতেন তিনি। ফিরতি ক্যাচ নিতে পারেননি স্যাম কারান। চতুর্থ ওভারে কনওয়েকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন উড। ১৮ রানে জীবন পাওয়া অ্যালেন কাজে লাগাতে পারেননি সুযোগ। কার্সের দারুণ ডেলিভারিতে ফিরে যান বোল্ড হয়ে।

ষষ্ঠ ওভারে ফিরে টিম সাইফার্টকেও বোল্ড করে দেন উড। প্রথম ওভারে ১৮ রান নেওয়ার পরও পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ৩৮ রান। ফিলিপস ছাড়া টিকতে পারেননি মিডল অর্ডারের আর কোনো ব্যাটসম্যান। দ্রুত ফেরেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। দ্রুত রান তোলার চেষ্টায় উডের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফিলিপস। শেষ দিকে অ্যাডাম মিল্ন, ইশ সোধি, সাউদিদের ছোট ছোট অবদানে ১৩৯ রান পর্যন্ত যায় নিউজিল্যান্ড।

প্রথম ওভারে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙার পরও এই রান নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি নিউজিল্যান্ড। সাউদিকে চার মেরে শুরু করে, ওই রানেই ফেরেন জনি বেয়ারস্টো। এই উইকেটে সাকিব আল হাসানকে (১৪০) পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার চূড়ায় উঠলেন সাউদি (১৪১)।

মালানের দায়িত্বশীল ব্যাটিং আর উইল জ্যাকসের পাল্টা আক্রমণে শুরুর ধাক্কা সামাল দেয় ইংল্যান্ড। গতিময় পেসার লকি ফার্গুসনকে টানা দুই চারের পর ছক্কা ছক্কায় ওড়ান জ্যাকস। স্যান্টনারের পরের ওভারে টানা তিনটি চার মারেন মালান। তাদের জুটি পঞ্চাশ স্পর্শ করে ৩৩ বলে। বিপজ্জনক এই জুটি ভাঙেন সোধি। এই লেগ স্পিনারের আপাত সাদামাটা ডেলিভারিতে তুলে মেরে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন জ্যাকস (১২ বলে ২২)। মালানের সঙ্গে ৩৮ বলে তিনি গড়েন ৫৭ রানের জুটি।

প্রথম ৬ বলে ২ রান করা হ্যারি ব্রুক ডানা মেলেন সোধিকে পরপর দুই বলে ছক্কা মেরে। দ্রুতই জমে যায় মালানের সঙ্গে তার জুটি। ২৯ বলে পঞ্চাশ স্পর্শ করে তাদের জুটির রান। ৪০ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিক্ষণ টেকেননি মালান। ফার্গুসনের বলে ক্যাচ দিয়ে থামেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে বাকিটা সারেন ব্রুক। ২৭ বলে তিন ছক্কা ও দুই চারে তিনি খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস। লেগ স্পিন ২৫ রানে ১ উইকেট নেওয়া লিভিংস্টোন ছক্কায় শেষ করেন ম্যাচ। আগামী শুক্রবার ম্যানচেস্টারে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৯/৯ (অ্যালেন ২১, কনওয়ে ৩, সাইফার্ট ৯, ফিলিপস ৪১, চ্যাপম্যান ১১, মিচেল ৭, স্যান্টনার ৮, মিল্ন ১০, সোধি ১৬, সাউদি ৭*, ফার্গুসন ২*; উড ৪-০-৩৭-৩, কারান ৩-০-২৩-০, কার্স ৪-০-২৩-৩, রশিদ ৩-০-১৮-১, মইন ২-০-১১-১, লিভিংস্টোন ৪-০-২৫-১)

ইংল্যান্ড: ১৪ ওভারে ১৪৩/৩ (বেয়ারস্টো ৪, জ্যাকস ২২, মালান ৫৪, ব্রুক ৪৩*, লিভিংস্টোন ১০*; সাউদি ৩-০-২৫-১, মিল্ন ৩-০-৩০-০, ফার্গুসন ৩-০-৩৪-১, স্যান্টনার ৩-০-৩০-০, সোধি ২-০-২৩-১)

ফল: প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ী ইংল্যান্ড।

ম্যান অব দা ম্যাচ: ব্রাইডন কার্স
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বিশ্বকাপে আফ্রিকার দাপট
বিশ্বকাপে আফ্রিকার দাপট
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
রোনালদোকে পুরো সময় খেলানোর পক্ষে কোচ
রোনালদোকে পুরো সময় খেলানোর পক্ষে কোচ
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
ইতিহাস গড়ে নকআউটে আফ্রিকার নয় দেশ
ইতিহাস গড়ে নকআউটে আফ্রিকার নয় দেশ
‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’
‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় চার্টার্ড ফ্লাইট বাতিল
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেক কোচ?
টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেক কোচ?
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
সর্বশেষ খবর
বেস্ট ফরেন কোর্স মেম্বার সম্মাননা পেলেন মেজর নির্মল সিং
বেস্ট ফরেন কোর্স মেম্বার সম্মাননা পেলেন মেজর নির্মল সিং

২১ সেকেন্ড আগে | জাতীয়

বাগেরহাটে ৩ দিনের মেলায় কর পরিশোধে ১৫ শতাংশ ছাড়
বাগেরহাটে ৩ দিনের মেলায় কর পরিশোধে ১৫ শতাংশ ছাড়

১ মিনিট আগে | দেশগ্রাম

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

৪ মিনিট আগে | দেশগ্রাম

রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ
ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ

২১ মিনিট আগে | দেশগ্রাম

বগুড়ায় নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

২৩ মিনিট আগে | দেশগ্রাম

নওগাঁয় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
নওগাঁয় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

২৮ মিনিট আগে | দেশগ্রাম

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার
হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল
উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে

৩০ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড

৩৩ মিনিট আগে | জাতীয়

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

৩৩ মিনিট আগে | দেশগ্রাম

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

৩৫ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি
কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী
নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

৩৬ মিনিট আগে | মন্ত্রীকথন

হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ
হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ

৩৮ মিনিট আগে | ক্যাম্পাস

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে গ্রেফতার
সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে গ্রেফতার

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপে আফ্রিকার দাপট
বিশ্বকাপে আফ্রিকার দাপট

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা
আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু

৪৯ মিনিট আগে | ক্যাম্পাস

পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

৫০ মিনিট আগে | জাতীয়

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

৫২ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ
ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৫৫ মিনিট আগে | ক্যাম্পাস

কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার
কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহত ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহত ১০

৫৯ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে
সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

৯ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৪ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১৮ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

৮ ঘণ্টা আগে | জাতীয়

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৬ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

১৬ ঘণ্টা আগে | শোবিজ

‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’
‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

৫ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন