প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতীয় সংসদে বলেছেন, বিএনপি বরাবরই কৃষিবান্ধব। তাঁর দল যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই পানির প্রবাহ নিশ্চিতের চেষ্টা করেছে। এরই মধ্যে তাঁর সরকার পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সংসদে তিস্তা ব্যারাজ সম্পর্কে প্রধানমন্ত্রীর দ্ব্যর্থহীন ঘোষণা, আশাজাগানিয়া ঘটনা। তিস্তা বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যা দেশের উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্ষাকালে এই নদীর পানিবৃদ্ধিতে বন্যায় ফসল ও সম্পদের ক্ষতি হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষিকাজে বিঘ্ন ঘটে। এ দুর্ভোগ মোকাবিলায় তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে দেখা দিয়েছে। শীত মৌসুমে উত্তরাঞ্চলের প্রায় ৭ লাখ একর জমি তিস্তার পানির ওপর নির্ভরশীল। পানি সংকটে এ সময় সেচ ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদনশীলতা কমে যায়। তিস্তায় পানির গভীরতা কমে যাওয়ায় প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র হ্রাস পায়। নদীতে চর জাগে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ১৯৮৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের জন্য নদীর মোট পানির প্রায় ৩৬ শতাংশ এবং ভারতের জন্য প্রায় ৩৯ শতাংশ বরাদ্দ রাখার কথা ছিল। বাকি প্রায় ২৫ শতাংশ পানি ‘পরিবেশগত প্রবাহ’ হিসেবে সংরক্ষিত রাখা হবে। এই চুক্তি দুই দেশের পানি ভাগাভাগির অস্থায়ী কাঠামো হিসেবে কাজ করলেও এটি স্থায়ীভাবে কার্যকর হয়নি। ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তাবিত খসড়ায় শুষ্ক মৌসুমে উভয় দেশের জন্য প্রায় সমান অনুপাতে পানি বরাদ্দের পরিকল্পনা ছিল। কিন্তু দিল্লি তাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর আপত্তিতে চুক্তি স্বাক্ষর থেকে পিছিয়ে আসে। দেশের উত্তরাঞ্চলের কৃষির স্বার্থে সারা বছর পানি পাওয়া যায় এমন প্রকল্প গ্রহণ জরুরি হয়ে উঠেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের কৃষি উৎপাদন বাড়বে। সমৃদ্ধ হবে অর্থনীতি।
শিরোনাম
- ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে রেকর্ড অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া
- সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ
- চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
- এ কোন মহাবিপদে ব্রাজিল! শেষ ষোলোয় এবার নরওয়ে
- বিশ্বকাপের শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
- হালান্ডের জাদুতে শেষ ষোলোতে নরওয়ে
- হালান্ডের গোলে আবার লিড নরওয়ের
- ১-১ : নরওয়ের বিপক্ষে সমতায় আইভরি কোস্ট
- ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
- আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?
- শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
- নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬
- লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২
- হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও
- চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?
- হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট
তিস্তা মহাপরিকল্পনা
কৃষি উৎপাদনে সমৃদ্ধ হবে অর্থনীতি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে