দেশে তরুণ ও যুবসমাজের বেকারত্ব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৫ শতাংশ। প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে কর্মক্ষেত্রে সুযোগের সমন্বয়হীনতা, নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকট তীব্র করে তুলেছে। উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার কম শিক্ষিতদের তুলনায় বেশি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে দেশে বেকার স্নাতকের সংখ্যা বেড়ে আট লাখ ছাড়িয়েছে। কদিন আগে এক দপ্তরে অফিস সহকারী পদে বহু উচ্চশিক্ষিত তরুণের আবেদনে, কর্মসংস্থান সংকটের প্রকট রূপটা স্পষ্ট হয়েছে। এ দুরবস্থা থেকে উত্তরণে-বন্ধ ও আংশিক সচল কলকারখানাগুলো পূর্ণোদ্যমে চালু করা প্রয়োজন। পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া জরুরি। নতুন সরকার নির্বাচনি ইশতেহারে তারই অঙ্গীকার করেছিল। ইতোমধ্যে এর প্রাথমিক পদক্ষেপ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের বেকার তরুণদের দক্ষ করে তুলতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে তাদের উৎপাদন ও আয়মুখী কাজে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় দেশের ৫০৫ উপজেলার ৩ লাখ ৬৬ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সিরা এ কর্মসূচির আওতায় আসবেন। স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে প্রশিক্ষণ কর্মসূচিতে শেখানো হবে কৃষি, মাছ চাষ, হস্তশিল্প, পোশাক তৈরি, ফ্রিল্যান্সিং ইত্যাদি। থাকবে পোলট্রি-ডেইরি-নার্সারি ব্যবস্থাপনা, ব্লক-বাটিক প্রিন্টিং ইত্যাদি। উদ্যোগ ইতিবাচক বলেই প্রশংসনীয়। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনেক তরুণ নিজের এলাকায় কাজের সুযোগ পাবেন। ব্রতী হবেন স্বকর্মসংস্থানে, গ্রামীণ অর্থনীতির চেহারা পাল্টাতে শুরু করবে। কাজের খোঁজে মানুষের শহরমুখী স্রোত কমবে; যেটা খুব প্রয়োজন। সরকারের এ সাধু প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়িত হোক। আর তার সুফল প্রবাহিত হোক পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির অনুকূলে। তবে প্রশাসনকে সতর্ক থাকতে হবে-প্রশিক্ষণের ব্যয় বরাদ্দে যেন নয়ছয় না হয়। মহৎ উদ্দেশ্যটা যেন দুষ্টচক্রের হাতে পড়ে ভেস্তে না যায়।
শিরোনাম
- ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে রেকর্ড অষ্টম ফাইনালে অস্ট্রেলিয়া
- সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ
- চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
- এ কোন মহাবিপদে ব্রাজিল! শেষ ষোলোয় এবার নরওয়ে
- বিশ্বকাপের শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
- হালান্ডের জাদুতে শেষ ষোলোতে নরওয়ে
- হালান্ডের গোলে আবার লিড নরওয়ের
- ১-১ : নরওয়ের বিপক্ষে সমতায় আইভরি কোস্ট
- ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
- আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?
- শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
- নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬
- লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২
- হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও
- চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?
- হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট
প্রশিক্ষণ প্রকল্প
তৈরি হোক কর্মসংস্থান, দক্ষ জনশক্তি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে