আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
জেলায় ২৩ প্রার্থীর মধ্যে মামলার সংখ্যায় তিনি সবচেয়ে এগিয়ে। হলফনামায় তিনি ৭০টি মামলার তথ্য দিয়েছেন, তবে অধিকাংশই প্রত্যাহারকৃত ও খালাসপ্রাপ্ত এবং মাত্র ১টি মামলা আপিল বিভাগে বিচারাধীন।
হলফনামায় তিনি নিজের স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ৬০ লাখ ৯০ হাজার ১৬৫ টাকা তবে তার স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ২৬৪ টাকা। নগদ ৪৭ লাখ ৫৬ হাজার ১৮৭ টাকাসহ তিনি আনুমানিক ৮১ লাখ ৭৬ হাজার ২৭১ মূল্যের অস্থাবর সম্পদের মালিক।
বছরে বাড়ি ভাড়া বাবদ হামিদুর আয় করেন ৪ লাখ ৭৩ হাজার ৪৩৫ টাকা ও সঞ্চয় বাবদ আয় রয়েছে ১২ হাজার ২৬৭ টাকা। এ ছাড়াও চলতি ২৫-২৬ অর্থবছরে তিনি জমি বিক্রি থেকে লাভ বাবদ ১৪ লাখ ৪১ হাজার ৭৭৭ টাকা আয় করেছেন।
হামিদুর রহমান আযাদ ২০০৮ সালে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি