ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, এনসিপি ও স্বতন্ত্রপ্রার্থী মিলে ১১ জন মনোনয়নপত্র জমা দেন।
শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এ সময় ৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। আর তিনজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র আজ বিকেল ৫টার মধ্যে জমা দিতে বলা হয়। জমা না দিতে পারলে প্রার্থিতা বাতিল ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/এমই