ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে নরসিংদী-২ ও নরসিংদী-৪ আসনে বাদ পড়ছেন চার প্রার্থী। নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েন তারা।
শুক্রবার এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। এর আগে নরসিংদীর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে: ঋণ খেলাপির দায়ে নরসিংদী-২ (পলাশ) ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, শর্ত পূরণ না হওয়ায় জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম, মনোনয়নপত্রের কাগজপত্র সঠিক না থাকায় ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ ইব্রাহিম এবং প্রস্তাবকারীর স্বাক্ষর মিল না থাকায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলামের।
মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে দুটি আসনে কার্যবিধি অনুযায়ী আজ প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় দুই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/এমই