ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান ৫ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
বৈধ ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ), জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) প্রার্থী নিজামুল হক নাইম (ফুলকপি), ইসলামি আন্দোলনের প্রার্থী মাও. মোসলেউদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাও. কামাল উদ্দিন (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব (ট্রাক)।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রহমতউল্যাহ সেলিমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারের শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া