ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে কাগজপত্রে ত্রুটি থাকার কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, গণঅধিকারের মো. তাসলিম মাতুব্বর, স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ, মুহাম্মদ মজিবুর হোসাইন, আবদুল কাদের মিয়া।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন বিএনপির মো. শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সরোয়ার হোসাইন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান কালু, জাতীয় পার্টির রায়হান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার।
শনিবার (৩ জানুয়ারি) ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা এ ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/হিমেল