শেরপুর জেলার তিনটি নির্বাচনি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বাছাইয়ে বিএনপি মনোনীত শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরির প্রার্থিতা স্থগিত করা হয়েছে। আর মনোনয়নপত্র বাতিল হয়েছে পাঁচ প্রার্থীর।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ ঘোষণা করেন।
শেরপুর-১ আসনে ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির মাহমুদুল হক মনিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের শফিকুল ইসলামসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কাগজপত্রে অসঙ্গতির জন্য। এছাড়া দলীয় মনোনয়ন না থাকায় মো. ইলিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তারা মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া ইলিয়াস খান নিজেকে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী উল্লেখ করলেও কাগজপত্র দেখাতে না পারায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল হয়েছে ঋণখেলাপীর দায়ে।
উল্লেখ্য, শেরপুর জেলার তিনটি নির্বাচনি এলাকায় এবার ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/এমই