বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, মোশাররফ হোসেনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনও ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে আরও যাদের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা.ইদ্রিস আলী।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিপুল ভোটে নির্বাচিত হনে মোশারফ হোসেন। এরপর দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত