আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।
এ ঘোষণার পরেই জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে যান।
এ সময় খালেদ হোসেন উপস্থিত নেতাকর্মীদের কাছে জোনায়েদ সাকির জন্য সহযোহিতা কামনা করেন। জোনায়েদ সাকি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
জোনায়েদ সাকি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন। তবে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির একাধিক নেতা লড়বেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এমই