ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। রাজবাড়ী-১ আসনে ৪ জন ও রাজবাড়ী-২ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার এসব মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।
যাচাই বাছাই শেষে রাজাবড়ী-১ মনোনয়ন জমা দেওয়া ৪ জন প্রার্থীর মধ্যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা বলেন-বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম।
অন্যদিকে রাজবাড়ী-২ আসনে মনোনয়ন দাখিল করা ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে হারুন মাস্টার, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ, এনসিপির প্রার্থী জামিল হিজাজী ও খেলাফতে মসলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সামান্য ত্রুটি থাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. মালেক মন্ডল, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মসজিসের প্রার্থী মোহাম্মদ কুতুবউদ্দীন ও স্বতস্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও মুজাহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র ঘোষণার সময় বেশিরভাগ প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাই কার্যক্রমের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এছাড়া স্বতস্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবুর মনোনয়নপত্রে সামান্য ত্রুটি রয়েছে। যে কারণে তার মনোনয়নপত্র স্থাগিত রাখা হয়েছে। যেহেতু তিনি সাবেক এমপি ছিলেন তার ক্ষেত্রে ১ শতাংশ ভোটের স্বাক্ষরের প্রয়োজন নেই। তাকে সময় দেওয়া হয়েছে তার সমান্য ত্রুটি সংশোধনের জন্য।
বিডি প্রতিদিন/হিমেল