ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঝালকাঠি-১ (রাজাপুর, কাঁঠালিয়া) আসনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রে মোস্তাফিজুর রহমান ইরানের প্রস্তাবকারী ও সময়র্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে। তিনি চাইলে আইন অনুযায়ী আপিল করতে পারবেন।
ঝালকাঠির দুটি আসনে ২৫ জন্য প্রার্থীর মধ্যে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, আটজনের মনোনয়ন বাতিল এবং চারজনের মনোনয়ন স্থগিত রাখা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত