ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে দাখিল করা ১৫ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চার প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকায় বাতিল করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য জানান। এ সময় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এবং মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন ও জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ১১ জানুয়ারি পর্যন্ত উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
বিডি-প্রতিদিন/এমই