বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, গোলাম মোহাম্মদ সিরাজের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোন ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মীর মো. মাহমুদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া এই আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মনোনীত প্রার্থী খান কুদরত-ই-সাকলায়েন এর মনোনয়নপত্রে ক্রটি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
এর আগে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পাঁচজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।
বিডি প্রতিদিন/আরাফাত