রংপুরের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫৬ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, রংপুর-১ আসনের জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু ও স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, রংপুর-৪ আসনে জাতীয় পার্টির আব্দুস সালাম, স্বতন্ত্র জয়নুল আবেদীন ও শাহ আলম বাসার।
আরও বাতিল হয়েছে রংপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মাহমুদ ও এবি পার্টির প্রার্থী আব্দুল বাছেদ, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম, তাকিয়া জাহান চৌধুরী, শাহ জামান রওশন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. কামরুজ্জামানের।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, টানা তিন দিন ধরে রংপুরের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আপিল করতে পারবেন।
বিডি-প্রতিদিন/এমই