গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত চাঁদপুর-৩ আসনের প্রার্থী চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম মেম্বার মো. জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
শনিবার জেলা রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন।
চাঁদপুর -৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে কাস্তে মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেনসহ মোট আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার।
এক প্রেস ব্রিফিংয়ে মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেকারদের কর্মসংস্থান, চরাঞ্চলবাসীদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচনে দাঁড়িয়েছি।
বিডি প্রতিদিন/জুনাইদ