জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ৪০নং ওয়ার্ড কুদাব এলাকায় নারী ভোটারদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী ও কয়েক হাজার নারী ভোটার অংশ নেন।
স্থানীয় বিএনপিন নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট নজরুল ইসলাম বিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের বিএনপি প্রাথী ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি ফজলুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শম্পা তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান ও সন্ত্রাস চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার লক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম