লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনীর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ