ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পশ্চিমাঞ্চল এলাকার ধানের শীষের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সদর উপজেলার বোর্ড অফিস বাজার প্রাঙ্গনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রধান প্রশিক্ষক এ.বি.এম. মমিনুল হক।
কর্মশালায় নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পশ্চিমাঞ্চল এলাকার টিম লিডার জসিম উদ্দিন রিপন। প্রশিক্ষণ কর্মশালাটি নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষক ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মীর হালিম, কেন্দ্রীয় প্রশিক্ষক রওনক জাহান শাহিন, কেন্দ্রীয় প্রশিক্ষক ও ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদলের সাধারণ সম্পাদিকা ছালেহা আক্তার, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মহসিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী, সহকারী প্রশিক্ষক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সহকারী প্রশিক্ষক শাহাদাত হোসেন, নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লা মহসীন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সদর উপজেলার পশ্চিমাঞ্চল সাদেকপুর ইউনিয়ন, নাটাই ইউনিয়ন, নাটাই উত্তর ইউনিয়ন ১৯০ জন মহিলা ও পুরুষ পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম