বিএনপিকে সমর্থন জানিয়ে পটুয়াখালী-৪ আসনের গণধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কলাপাড়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
এসময় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণধিকার পরিষদ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একই সময় পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানসহ বহিষ্কৃত ৫০০ নেতাকর্মী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন দিয়েছে।
সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী দিনে জাতীয়তাবাদী দলের ঐক্য গড়ে তুলেতে রবিউল হাসানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। সেই সাথে জনগণের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কামাল