ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগরের তোরাবগঞ্জ বাজারে এ পথসভা কার্যক্রম শুরু হয়।
এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। ১ লাখ ৪৫ হাজার মা-বোনের সঙ্গে চোখে চোখে দেখা করেছি। জুলাই-আগস্টের শহীদেরা, ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে যে অধিকার আদায় করে দিয়ে গেছেন, আজকে আমরা কথা বলতে পারছি, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। আমরা যারা আন্দোলন-সংগ্রাম করেছি, আজকে নির্বাচনে আমরাই প্রতিযোগিতা করছি, তাহলে ব্যালট কাটার প্রশ্ন উঠে কেন, জোর-জবরের প্রশ্ন উঠে কেন, জাল ভোটের প্রশ্ন উঠে কেন, জোর করে এমপি হওয়ার প্রশ্ন উঠে কেন, এই ভয় কেন থাকবে?
এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি সদস্য আ ন ম মনজুর মোরশেদ, বৃহত্তম রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক উপজেলা সহ-সভাপতি মীর আক্তার হোসেন, কমলনগর উপজলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বআয়ক ফখরুল আলম নাহিদসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ