১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠিত হলে শ্রমিকদের বিভিন্ন সুবিধা ও ভালো জীবনমানের জন্য কাজ করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন একটি দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে। রবিবার মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান তার নির্বাচনি সভায় এ কথা বলেন।
দুপুরে শহরের ভায়না মোড়ে মাগুরা জেলা কার-মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। জেলা কার-মাইক্রোবাস মালিক ও শ্রমিক সমিতির সভাপতি শামীম হোসেন লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান দহাসান ইমাম সুজা, আলমঙ্গীর হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ মহিলা বিষয়ক সসম্পাদক হামিদা খাতুন, চেম্বর অব কমার্সের সহসভাপতি ফরিদ খান, জেলা শ্রমিদ দলের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা, আগামী নির্বাচন নতুন বাংলদেশ গড়ার নির্বাচন। তাই বাংলাদেশের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে এ নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে জয়লাভ করাতে হবে। তাহলে দেশ সঠিক পথে থাকবে।
বিডি প্রতিদিন/এএম