নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে পথনাটক অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মুক্তমঞ্চে জেলা জাসাসের উদ্যোগে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন নামে নাটকটি পরিবেশন করা হয়।
পথনাটকের মধ্য দিয়ে খাগড়াছড়ির পাহাড়ের আম্রপলি কৃষির উন্নয়ন, মসজিদ মন্দির কেয়াংসহ বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরা হয়। একই সাথে নাটকের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংসদ নির্বাচনে নতুন প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/কামাল