ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সমর্থনে গণমিছিল করেছে সনাতন সম্প্রদায়ের মানুষ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকার মেড্ডার কালভৈরব মন্দির এলাকা থেকে গণমিছিলটি বের হয়। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর কর্মসূচিতে নেতৃত্ব দেন।
মিছিলটি শহরের পাইকপাড়া, কুমারশীল মোড়, ডা. ফরিদুল হুদা সড়ক, ছাতিপট্টি সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অন্যতম প্রধান সড়ক বাজার গোলচত্বরে গিয়ে শেষ হয়। এতে সনাতন সম্প্রদায়ের নারীরাও অংশ নেন।
এসময় কর্মসূচিতে জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক ডা. সুপ্রীয় রায়, সাবেক কমিশনার কিংকর ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক পলাশ ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মিন্টু সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, কালভৈরব মন্দিরের পূজারী জীবন ভট্টাচার্য্য, জেলা নরসুন্দর কমিটির কমল চন্দ্র শীলসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল