কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের পক্ষে কলস প্রতীকের প্রচারণায় মিছিল বের করা হয়েছে।
রবিবার বিকেলে চান্দিনা পূর্ব বাজার থেকে সাবেক ছাত্রদল নেতা সজীব মুন্সীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে মোকামবাড়ি হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জামাল, চান্দিনা পৌর ছাত্রদল সাবেক সদস্য সচিব হানিফ মুন্সি, চান্দিনা আর এ কলেজ ছাত্রদল আহবায়ক মো. আলাউদ্দিন, সদস্য সচিব মো. রিয়াজ, আরএ কলেজ ছাত্রদল সাবেক সভাপতি শরীফ মুন্সী, পৌর ছাত্রদল যুগ্ম-আহবায়ক মানিক, ছাত্রদল নেতা তন্ময় ইসলাম হিমেল ও ছাত্রদল নেতা কাজী জুয়েল অভি জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ