কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারং মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে আব্দুল্লিপাড়া ও বকসীরপুল এলাকা প্রদক্ষিণ করে ছায়কোট রাস্তার মাথায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু হানিফের সঞ্চালনায় বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের নেতা মাওলানা সোলায়মান খান।
আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির চান্দিনা উপজেলা প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভি, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি মতিউর রহমান ফরাজী, পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হান এবং কর্মপরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন সরকার, চান্দিনা পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ কে এম মহিউদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তার, জামায়াত নেতা আব্দুর রহিম সুমন, ৩ নম্বর ওয়ার্ড শিবির সভাপতি রিয়াজুল ইসলাম শাওনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ