আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার মৌড়াইল এলাকায় বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা ছাত্রদলের পৌর কমিটির সাবেক আহ্বায়ক সায়েদ হাসান সানির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মো. জয়নাল খান, জেলা বিএনপির সদস্য ফারুক কমিশনার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি